বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ঢিমেতালে চলছে কঠোর লকডাউন!

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৭.১৪ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ কঠোর বিধিনিষেধের মধ্যেও লক্ষ্মীপুরে চলছে যানবাহন। ছোটখাটো পিকআপ, ভ্যান, অটো, সিএনজি, রিকশা, ব্যাটারি রিকশা ইত্যাদি যানবাহন পুলিশ রাস্তায় থাকা সত্ত্বেও ধাবড়িয়ে বেড়াচ্ছে সড়ক। মাঝেমধ্যে সেনাবাহিনীর গাড়ি দেখা গেলে দু-একটা গাড়ি এদিক-সেদিক ঢুকে পড়ে। সেনাবাহিনীর গাড়ি চলে গেলে আবার তারা সড়কে সরব হয়। কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত ১৪ দিন কঠোর লকডাউনের আদলে বিধিনিষেধের তৃতীয় দিন রোববার লক্ষ্মীপুরে ঢিমেতালে পালন করা হয়েছে।

সকাল থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী পরিবহনের বাস চলাচল না করলেও শহরের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে ছোট-বড় অটোরিকশা ও পিকআপ ভ্যান চলাচল করতে দেখা গেছে। তবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। এদিকে জনগণকে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হ্যান্ড মাইকে প্রচারণা চালাচ্ছেন র‌্যাব-১১ সদস্যরা।

বিধিনিষেধের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। জেলা শহরের অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান ছিল বন্ধ। সরকারি বেসরকারি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকলেও লেনদেন তেমন একটা হয়নি। সকাল থেকে মজুচৌধুরী হাট ফেরিঘাট ও বাস টার্মিনালগুলোয় যাত্রীদের আনাগোনা দেখা গেলেও কোনো যাত্রীবাহী বাস ও লঞ্চ ছেড়ে যায়নি। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কয়েকটি টিম কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com