শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ অস্ট্রেলিয়ায়

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮.৪৩ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

 লকডাউন তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভই আবার নতুন করে ডেকে আনতে পারে বিপদ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়।

সিডনি-সহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহরে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল। সেই বিক্ষোভের পরে এখন আশঙ্কা করা হচ্ছে করোনা সংক্রমণ  বাড়তে পারে সেখানে। এর মধ্যে রবিবারই বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ নিউ সাউথ ওয়েলসে।

কঠোর লকডাউন তুলে নেওয়ার দাবিতে গতকাল শনিবার সিডনি শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ । মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও হয় বিক্ষোভ। এ সময়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা, ‘মাস্ক খুলুন, আওয়াজ তুলুন’, বা ‘জেগে ওঠো অস্ট্রেলিয়া’। সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়। নিউ সাউথ ওয়েলসের প্রশাসক  এর ফলে করোনা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

নিউ সাউথ ওয়েলসে-য়ে রবিবার ১৪১ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। এর আগের দিনই ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হন। সেখানে এখনও পর্যন্ত করোনা-আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১ জন। নিউ সাউথ ওয়েলসে সংক্রমণ বাড়ার জন্য টিকাদানের ধীরগতিকেই দুষছে বিভিন্ন মহল।

এর দাবি, ঠিকঠাক ভাবে লকডাউন বাস্তবায়নের মাধ্যমে নিউ সাউথ ওয়েলসে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। টিকা দিলেই লকডাউনের মেয়াদ কমবে না। এদিকে অভিযোগ, নিউ সাউথ ওয়েলসে কঠোর ভাবে পালন করা হচ্ছে না লকডাউন।

তবে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে মূলত টিকাদানের ঘাটতিকেই। দেশটিতে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৪ শতাংশেরও কম মানুষ। এ নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com