শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনার নতুন রূপের হদিশ ব্রিটেনে, আক্রান্ত ১৬

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮.২৫ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়্যান্ট) ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি রূপের হদিশ মিলল। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। ব্রিটেনে এখনও পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। যদিও সে দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছ়ড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই রূপের কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ব্রিটেন ছাড়াও আমেরিকা, পর্তুগাল, জাপান, সুইৎজারল্যান্ডে এই রূপের হদিশ পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তার পর থেকে এখনও পর্যন্ত তা বিশ্বের ২৬টি ছড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com