শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগান সীমান্ত বরাবর সেনাবাহিনী মোতায়েন শুরু করল পাকিস্তান

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮.০৯ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত আধাসেনা সরিয়ে আফগান সীমান্ত বরাবর সেনাবাহিনী মোতায়েন শুরু করল পাকিস্তান সরকার। শনিবার পাক অভ্যন্তরীণ বিষয়ক (স্বরাষ্ট্র) মন্ত্রী শেখ রশিদ আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানে সরকার এবং তালিবানের সংঘর্ষের জেরে সীমান্তে ক্রমশই উত্তেজনা বাড়ছে।

এই পরিস্থিতিতে ফ্রন্টিয়ার কনস্টেব্যুলারি বাহিনীকে সরিয়ে কিছু সীমান্ত চৌকির দায়িত্ব সেনাকে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে নতুন করে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে সীমান্ত পেরিয়া বহু শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন রশিদ। আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করার পরেই আফগানিস্তান জুড়ে সক্রিয়তা বেড়েছে তালিবানের। ইতিমধ্যেই ইরান সীমান্তবর্তী ইসলাম কালা এবং তুর্কমেনিস্তান সীমান্ত লাগোয়া টোরঘুন্ডি শহরের দখল নিয়েছে তারা।
চলতি সপ্তাহের গোড়ায় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ লাগোয়া স্পিন বল্ডোক শহরও তালিবানের দখলে চলে গিয়েছিল। কিন্তু কন্দহর প্রদেশের ওই শহর পুনর্দখলের লক্ষ্যে নতুন করে অভিযানে নেমেছে পাক সেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com