শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিউবায় শত শত প্রতিবাদকারীর গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৭.২১ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, এ মাসের শুরুতে কিউবা সরকারের বিরুদ্ধে এক অভূতপূর্ব বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ৫৯ জন কিউবান নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ছিল মামুলি এবং আটক ব্যক্তির মোট সংখ্যা প্রকাশ করা হয়নি।। তাদের পরিবার-পরিজন এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে।

জুলাই মাসের ১১ এবং ১২ তারিখে হাজার হাজার কিউবান নাগরিক ‘স্বাধীনতা চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’ আমরা ক্ষুধার্ত ইত্যাদি ধ্বনি তুলে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন, যা ছিল ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ট্রো’র বিপ্লবের পর সংগঠিত সবচেয়ে বড় আকারের বিক্ষোভ ।

শত শত লোককে গ্রেফতার করা হয়, যাদের অনেককেই জন বিশৃঙ্খলা, আইন অবমাননা, ভাঙচুর এবং মাস্ক ছাড়া বিক্ষোভে অংশ নিয়ে সংক্রমণ বিস্তারের দায়ে অভিযুক্ত করা হয়।

স্বতন্ত্র পর্যবেক্ষক ও সক্রিয়বাদীরা গ্রেফতারকৃত এমন অন্ততঃ ৬০০ জনের নামের তালিকা প্রকাশ করে।এইসব বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন দেশটি গত ৩০ বছরের মধ্যে ভয়াবহতম অর্থনৈতিক সঙ্কট, বিদ্যুৎ, খাদ্য, ওষুধ ঘাটতি ও করোনা সংক্রমণ বৃদ্ধির মুখোমুখি হয়েছে।

(এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com