শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য দাবানলে বিপর্যস্ত

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৭.১৬ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। শনিবার উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানল তীব্রতর হওয়ার আগুনের শিখায় ধ্বংস হয়ে যায় একাধিক ঘর-বাড়ি। ১৪ই জুলাই শুরু হওয়া এই ডিক্সি ফায়ারে ইতোমধ্যে ইন্ডিয়ান ফলস কমিউনিটির এক ডজনেরও বেশি বসতি এবং অন্যান্য কাঠামো ধুলায় মিশে যায়।

ক্ষয় ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত ঠিক অনুমান করা সম্ভব না হলেও প্লামাস এবং বাট কাউন্টির প্রায় ২০ ভাগ অর্থাৎ ৭৩ হাজার ২০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন।প্রত্যন্ত অঞ্চল গুলোর আগুন নেভাতে দমকল কর্মীদের হিমশিম খেতে হয় বলে জানিয়েছে তারা।

লেক আলমানোরের পশ্চিম তীরে অবস্থানরত স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাবার জন্য দমকল কর্মকর্তারা অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, শনিবার দক্ষিণ ওরেগনের বুটলেগের প্রায় অর্ধেক এলাকা আগুনে ঘিরে ছিল।রাজ্যের বৃহত্তম ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ২,২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করেছে।

ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসম চারটি উত্তরাঞ্চলীয় কাউন্টিতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারী করেছেন।

এই ধরনের পরিস্থিতি প্রায়শই দীর্ঘমেয়াদী, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের দ্বারা উত্থিত অস্বাভাবিক, স্বল্প-মেয়াদী এবং প্রাকৃতিক আবহাওয়ার নিদর্শনগুলির সংমিশ্রণ থেকে ঘটে। গত ৩০ বছরে বৈশ্বিক উষ্ণায়ন পশ্চিমকে আরও উত্তপ্ত ও শুষ্ক করে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। এর ফলাফলই ঘন ঘন তাপদাহ ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com