রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পূর্ব রামপুরার একটি বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১.২৪ পিএম
  • ৬৬০ বার পড়া হয়েছে

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে আল মামুন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) দিবাগত ১টায় পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন আগেই মারা গেছেন।

রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে  বলেন, আমরা খবর পেয়ে পূর্ব রামপুরা এলাকার ২৬৯/১ নম্বর বাসায় যাই। বাসায় গিয়ে দেখি আল মামুন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, বাসার মালিক ও আশপাশের লোকজন জানিয়েছেন- ওই বাসায় মামুন বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তিন বন্ধু গ্রামের বাড়িতে গেলেও তিনি একা বাসায় ছিলেন। তবে কী কারণে তিনি ফাঁস নিয়েছেন তা জানা যায়নি।

কামরুজ্জামান আরও জানান, নিহতের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোয়াল পাড়া গ্রামে। তিনি আব্দুল হাকিমের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ বিষয় বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com