শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১০.৫৯ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

সরকারি বাহিনী তালিবানের অগ্রাভিযান থামাতে হিমশিম খেলে, আফগানিস্তানের কর্তৃপক্ষ, দেশের বেশির ভাগ এলাকাজুড়ে শনিবার অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসলামী বিদ্রোহী গ্ৰুপটি দ্রুত যুদ্ধক্ষেত্রে সফল হয়ে, প্রায় ৩৪টি প্রদেশের রাজধানী ও দেশের রাজধানী কাবুলের কাছে এসে পৌঁছেছে।আফগান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান সকল প্রদেশে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছেI কারফিউ’র আওতায় থাকবে না শুধুমাত্র কাবুল, নানগর্হার ও পাঞ্জশির প্রদেশ।

মুখপাত্র আহমেদ জিয়া জিয়া বলেন, সন্ত্রাসী গ্ৰুপটি সাধারণত রাতের শেষ ভাগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড চালায়,তাই সহিংসতা এড়াতে জনগণের রাত্রিকালীন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে।

মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী প্রত্যাহার শুরু করলে, তালিবান ব্যাপক আগ্রাসী অভিযান শুরু করে।

(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com