রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফেরি শাহ জালালের মাস্টার আটক

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১.৫৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত  ফেরি শাহ জালালের মাস্টার অফিসার আবদুর রহমানকে আটক করেছে শিবচর থানার পুলিশ। আজ  সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। আহত হন ২০ জনের বেশি যাত্রী।

এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় গতকাল সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জিডিটি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, পিলারের সঙ্গে এর আগেও ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আগে লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরও এমন ঘটনা ঘটল। গতকালের ঘটনায় বড় ধরনের প্রাণহানি হতে পারত।

আজ বেলা সাড়ে ১১টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘থানায় জিডি হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। থানায় তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com