শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বের ১৮০ দেশে করোনায় আলফা প্রজাতির উপস্থিতির প্রমাণ মিলেছে

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১২.৪৩ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এখন তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু গোটা বিশ্ব। এর মধ্যে আরও ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সাপ্তাহিক করোনা আপডেট অনুযায়ী, এক সপ্তাহে প্রায় ১২ শতাংশ বেড়েছে করোনায় আক্রান্তের হার। বেড়েছে মৃতের সংখ্যা ও সংক্রমণ ছড়ানোর গতিও।

তথ্য বলছে, এক সপ্তাহে নতুন করে প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক গড়ে প্রায় ৪৯ লক্ষ সংক্রামিত হয়েছেন। এর আগের সপ্তাহে যে সংখ্যাটি ছিল, দৈনিক গড়ে ৪০ লক্ষ। গবেষকরা বলছেন, এই সংখ্যাই প্রমাণ করে ফের বাড়ছে করোনাক প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর তথ্য বলছে, আক্রান্তের নিরিখে গত সপ্তাহে শীর্ষ ছিল ইন্দোনেশিয়া, ব্রিটেন, ব্রাজিল, ভারত ও আমেরিকা।

কেবল আক্রান্ত নয়, মৃতের সংখ্যা নিয়েও বেড়েছে চিন্তা। কারণ গত সপ্তাহে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। প্রায় ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ছুয়েছে ৪ মিলিয়নের গণ্ডি। জানা গিয়েছে, বর্তমানে বিশ্বের ১৮০ দেশে আলফা প্রজাতির উপস্থিতির প্রমাণ মিলেছে। আগের চেয়ে আরও ১৩টি বেশি দেশে মিলেছে ডেল্টা প্রজাতির উপস্থিতির প্রমাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com