শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে ভুমিধ্বসে ৩৬ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১২.০১ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

কর্তৃপক্ষ শুক্রবার জানান, পশ্চিমাঞ্চলীয় ভারতে মৌসুমী বর্ষার কারণে সৃষ্ট, ভুমিধ্বসে ৩৬ জনের মৃত্যু হয়েছে।মুম্বাইয়ের দক্ষিণে মহারাষ্ট্র রাজ্যের রাইগাধ শহরে সন্ধ্যায় তিনটি পৃথক ভুমিধ্বসে এখনো আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা জানান “অন্তত ৩৫ থেকে ৪০ জন আটকা পড়ে আছেন, আমরা তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। এছাড়াও এই রাজ্যে আরো ১৫জন এখনো নিখোঁজ বলে জানানো হয়।

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় হাজার হাজার লোক আটকা পড়লে, নৌ ও বিমান বাহিনী উদ্ধার তৎপরতায় যোগ দেয়, তবে সেই তৎপরতা ভূমিধ্বসের কারণে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বাধার মুখে পড়ে, এই সড়কগুলির মধ্যে ছিল মুম্বাই ও গোয়ার মধ্যকার সংযোগকারি মহাসড়ক।

২৪ ঘন্টা ধরে বিরামহীন বর্ষণের কারণে, ভাশিসটি নদী উপচে পড়লে, মুম্বাই থেকে ১৬০ মাইল দূরে চিপলুন শহরে পানির উচ্চতা গিয়ে দাঁড়ায়, ৩.৫ মিটার বা ১২ ফুট, যার কারণে বহু পথ ও ঘরবাড়ি জলমগ্ন হয়েছে।

ভারতীয় নৌবাহিনী, রাবার বোট, লাইফ জ্যাকেট ও লাইফবয় সমেত, ৭টি ত্রাণ দল মোতায়েন করেছেI এই উদ্ধারকাজে বিশেষজ্ঞ ডুবুরি এবং আটকা পড়া লোকজনদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছেI

রাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্শ্ববর্তী শহর, খেদ’এ ভুমিধ্বসে ১০জন আহত হয়েছেনI বিবৃতিতে জানানো হয়, আরো ১০ থেকে ১৫জন ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারেনI

(এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com