বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দাদনের টাকার জন্য মারধর, সকালে লাশ উদ্ধার-আটক ১

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ১০.১২ পিএম
  • ৭১৬ বার পড়া হয়েছে

মোঃইমরান হোসাইন (বরগুনা) তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দাদনের টাকার জন্য গতকাল জাহাঙ্গীর হাওলাদার(৫৫) নামের এক জেলেকে মারধরের ঘটনা ঘটে। সকালে নিজ বাড়ির টয়লেটের সামনে থেকে ঔ জেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দাদন ব্যবসায়ী জহিরুলকে আটক করেছে পুলিশ। শুক্রবার(২৩ জুলাই)সকাল ৮টার দিকে নিজ বাড়ির টয়লেটের সামনে গলায় রসি দিয়ে বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জেলে জাহাঙ্গীর হাওলাদার(৫৫) উপজেলার তেতুলবাড়িয়া এলাকার মৃত্যু আমজেদ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০১৮ সালের দিকে দাদন ব্যবসায়ী জহিরুলের কাছ থেকে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আলিম মিয়া ৯০ হাজার টাকা দাদন নেয়। সেই দাদনের টাকাসহ প্রায় দের লাখ টাকা দিয়ে জাল ও নৌকা ক্রয় করে নদীতে মাছ শিকার করতে যায়। নদীতে মাছ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতে না পরলে জহিরুল বিভিন্ন সময় তাদের মানসিকভাবে চাপ প্রয়োগ করেন।

একপর্যায়ে জাল ও নৌকা লোকসান দিয়ে দাদন ব্যবসায়ী জহিরুলের কাছেই ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয়। বাকি ২০ হাজার পরিশোধের জন্য সময় নেয় জেলে জাহাঙ্গীর ও তার ছেলে আলিম। সময় পার হওয়ার সাথে সাথেই ফের চাপ প্রয়োগ করতে থাকেন। এই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার(২২জুলাই)বিকালে জেলে জাহাঙ্গীর হাওলাদারসহ তার পরিবারের লোকজদের মারধর করেন জহিরুল ও তার সন্ত্রাসী বাহিনি। আজকের সকালে তার বাড়ির টয়লেটের সামনে থেকে রসি দিয়ে বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে দাদন ব্যবসায়ী জহিরুল পলাতক ছিলো।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরুল কে আটক করে। নিহতের স্ত্রী শেফালী বেগম বলেন,দাদনের টাকা পরিশোধ করার জন্য গতকাল জহিরুল আমার ছেলে,স্বামী ও আমকে মারধর করেন। রাতে আমার স্বামীকে বিছানায় না দেখে খোজখোজি করি। ভোর রাতে টয়লেটের সামনে রসি দিয়ে বাঁধা অবস্থায় আমার স্বামীর লাশ দেখতে পাই। আমার স্বামীকে জহিরুল ও তার সন্ত্রাসী বাহিনী হত্যা করে ফেলে রেখে গেছে। আমি বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড । লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com