রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পিকআপ ভ্যানে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৬.৫৫ পিএম
  • ৬৬০ বার পড়া হয়েছে

বিশেষ কায়দায় পিকআপ ভ্যানে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলী আজগর ওরফে কালু ফকির এবং মোঃ মনির মিয়া।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার  জানান, ২২ জুলাই, ২০২১ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টায় রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ আজগর ও মনিরকে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও তাদের বহনের কৌশল সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমান গাঁজা বগুড়া যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমিসহ একটি টিম রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে অবস্থান নিই। বেলা অনুমান তিনটায় কাঙ্খিত নীল রঙের পিকআপ ভ্যানটি আসলে ডিবি পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়া হয়। তখন তারা পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে ২জনকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাঁজারাখার কথা স্বীকার করে এবং নিজ হাতে পিকআপ ভ্যানের পাটাতনের নিচ থেকে যার একে একে বের করে ২৫টি গাঁজার প্যাকেট ।

গ্রেফতারকৃতরা বি-বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে উক্ত গাঁজা সংগ্রহ করে রাজধানী হয়ে বগুড়া নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com