বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ফেরি শাহ জালালের ২০ যাত্রী আহত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ২.১১ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান ( তুরান) : পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ফেরিতে থাকা যাত্রীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে মূল পদ্মায় প্রবেশ করার পর ফেরিতে বড় বড় ঢেউ ও প্রচণ্ড স্রোতের কবলে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় প্রচণ্ড বাতাসে ফেরিটির পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তবে চালক তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
রো রো ফেরি  শাহ পরাণের চালক আব্দুর রহিম বলেন, ফেরির ইলেকট্রিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় নদীতে বাতাসের তীব্রতায় প্রচণ্ড স্রোত ছিল। ফলে ফেরিটির পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনায় খুঁটির কিছু না হলেও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয় বলে শুনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com