সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

তালিবানের ঈদ অস্ত্রবিরতি: আফগানিস্তানের লড়াই শিথিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৩.৩৯ পিএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

মুসলমানদের উত্সব ঈদুল আজহার প্রথম দিনে আফগানিস্তানে লড়াইয়ের তীব্রতা কমে আসে কারণ তালিবান বিদ্রোহীরা বলে আফগানরা যাতে শান্তিপূর্ণ ভাবে ঈদের অনুষ্ঠানে অংশ নিতে পারে সে জন্য তারা একটি অঘোষিত অস্ত্রবিরতি পালন করছে। সারা দেশ থেকে আফগান সরকার এবং তালিবানের মধ্যে সংঘাতের কোন খবর পাওয়া যায়নি তবে সকালে ঈদের নামাজের সময়ে রাজধানী কাবুলে রকেট হামলা হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে প্রেসিডেন্ট আশরাফ গণি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ পড়ার সময়ে কমপক্ষে তিনটি রকেট প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গিয়ে পড়ে।

তবে টেলিভিশনের ছবিতে দেখা গেছে গণি এবং অন্যান্যরা বাইরেই নামাজ পড়া অব্যাহত রেখেছিলেন এবং এতে কারও হতাহত হবার খবর পাওয়া যায়নি। ইসলামিক স্টেটের আঞ্চলিক সহযোগী গোষ্ঠী যারা আই এস খোরাসান প্রদেশ নামে পরিচিত তারা এই হামলার দায় স্বীকার করেছে।

২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে তালিবান নিয়মিত ভাবে ঈদে এ রকম সন্ধি করেছে কিন্তু এবার তারা এ বিষয়ে কোন ঘোষণা দেয়নি। ভয়েস অফ আমেরিকা যখন জানতে চায় যে এবার তারা এই অস্ত্র বিরতির কথা জানায়নি কেন তখন তালিবানের একজন মুখপাত্র সুহাইল শাহীন বলেন ,  আমাদের পক্ষ থেকে প্রতিবছরই কার্যত অস্ত্র বিরতি দেয়া হয় যাতে করে আমাদের জাতি শান্তিপূর্ণ এবং স্বচ্ছন্দ ভাবে এই উত্সব পালন করতে পারে। কোন সময়ে আমরা আনুষ্ঠানিক ঘোষনা দিই , কোন সময়ে দিই না । তবে ঈদে অস্ত্র বিরতি ঘোষণা না করলেও কার্যত তা আছে।

আফগানিস্তানের ব্যক্তি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল টোলোনিউজ জানিয়েছে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষশিল এলাকাগুলো থেকে তালিবানের আক্রমণ কিংবা কোন রকম সংঘাতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com