বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সপ্তম শ্রেণীতে পড়ি ঈদের দিনেও আমার রিক্সায় যাত্রী উঠেনা সপ্তম শ্রেণীতে পড়ি সংসারের অভাবে রিক্সা চালাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ১.২১ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি: বয়স আমার তেরো সপ্তম শ্রেণীতে পড়ি করোনার অভাবে পেটের দায়ে পিতার কস্টকে লাগব করার জন্য অটোরিকশা চালাই। কুমিল্লা মুরাদনগর উপজেলার কামেল্লা গ্রামের ফুল মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত( ১৩) উপজেলার কোম্পানিগন্জ বদিউলআলম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর অধ্যায়নরত ছাত্র। বুধবার ঈদের দিন পড়ন্ত বিকেল বেলায় কুমিল্লা টু সিলেট আন্ঝলিক মহাসড়কে দেবীদ্বার থেকে কোম্পানিগন্জ চলার পথে রিফাত জানান আমি ছোটো বলে আমার রিক্সায় ঈদের দিনেও কেউ যাত্রী হয়ে উঠতে চায় না।বাবাও পেশায় রিক্সা চালক। আমরা দু ভাই এক বোন। ছোট ভাই রবিউল হাসান (৬) হাফিজীয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ও বোন শ্রাবন্তী(৮) প্রাইমারীতে পড়ে। বাবার বড় ছেলে আমি হওয়ায় সংসারের কস্ট দূর করতে এরিক্সা চালাই। রিফাতের বাবা ফুল মিয়া জানান- আমার স্ত্রী হালিমা বেগম গৃহিনী, বয়স্ক মাকে পালন করতে হচ্ছে, সে মানসিক সমস্যায় ভূগছে। পরিবারে আমরা ছয় সদস্য এক মাত্র উপার্জনকারী আমি ফুল মিয়া। বাড়ির ভিটার জায়গাই এক মাত্র সম্বল গ্রামে কোনো কাজ না পেলে অনাহারে জীবন যাপন করতে হয়, কোম্পানিগন্জ নগর পাড় এলাকায় বাড়ি ভাড়া করে থাকি। সংসারের অভাবের তাড়নায় কিস্তিতে টাকা উঠিয়ে অটোরিকশা ক্রয় করি, প্রতি সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। এছাড়াও ঘর ভাড়া,ছেলে-মেয়ের লিখা-পড়াসহ সংসারের সকল খরচ চালিয়ে যাওয়ার কস্টের পথ চলা দেখে স্নেহের রিফাত(১৩) অটোরিকশা চালাতে শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com