বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবীদ্বার শিশু পরিবারের ঈদ আনন্দে শরীক হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেবীদ্বার শিশু পরিবারে কোরবানির পশু উপহার দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ১.১৯ পিএম
  • ৬৭৯ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা শিশু পরিবারের শতাধিক এতিম শিশুদের ঈদ উদযাপনে তাঁদের আনন্দকে বাড়িয়ে দিতে কোরবানির পশু উপহার দেন। মঙ্গলবার বিকেলে শিশু পরিবার কর্তৃপক্ষের নিকট কোরবানির পশু হস্তান্তর কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা(উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের ছেলে মেয়েরা যার যার বাড়িতে থেকে বাবা মা’সহ সবার সাথে মিলেমিশে আনন্দের সাথে ঈদ উদযাপন করবে কিন্তু এখানে যারা আছেন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ঈদের দিনটা যেন তাঁদের হেঁসে খেলে আনন্দে কাটে, ঈদের নামাজ পড়ে এসে গরুজবাই করে ঈদ-উল-আজহার আনন্দ উপভোগ করতে পারে তাই ছোট সোনামনিদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস। গরু বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু পরিবারের সহকারী তত্বাবধায়ক আব্দুল কাইয়ুম সরকার, উপজেলা আ’লীগের সদস্য মোঃ লুৎফর রহমান ভ‚ঁইয়া বাবুল, মাইটিভি কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনী, জেলা কৃষকলীগ নেতা সুজীৎ পোদ্দার, দেবীদ্বার পৌর কমিশনার মজিবুর রহমান, গুনাইঘর ইউনিয়ন আ’লীগ সভাপতি জি,এস মুকবল হোসেন মুকুল, গুনাইঘর ইউনিয়ন আ’লীগ’র সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিকাশ দেব, ছাত্রলীগ উপজেলা সাবেক সভাপতি ইফতেখারুল আলম সরকার (তুষার), সেচ্ছাসেবক লীগ উপজেলা সদস্য সচিব মোঃ মিজানুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com