শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পাকিস্তানে বাস ট্রাক সংঘর্ষে ২৮ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ৪.২৮ পিএম
  • ৬৩১ বার পড়া হয়েছে

ঈদুল আজহার ছুটি কাটাতে বাসে করে বাড়ি যাবার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোমবার পাকিস্তানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাব প্রদেশের মুলতান থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে।

সরকারি কর্মকর্তা শেযাদ-উল-ইসলাম বলেন দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড়ো ধর্মীয় অনুষ্ঠান যাতে পরিবার পরিজন একত্রিত হয়ে পশু কোরবানি দেন এবং কিছু কোরবানির মাংস গরিবদেরকে বিলিয়ে দেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বিপুল সংখ্যক মানুষ তাঁদের পরিবারের সঙ্গে মিলে ঈদুল আজহা উদযাপনের জন্যে গ্রামের বাড়ি যাচ্ছেন।

পাকিস্তানের ট্রাফিক নিরাপত্তার রেকর্ড অত্যন্ত খারাপ। সড়কের দুরাবস্থা, দুর্বল গাড়ী ব্যবস্থাপনা এবং চালকের বেপরোয়া গাড়ী চালানোর কারণে পাকিস্তানে প্রতি বছর হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটে।

(এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com