শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ৪.২৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এমন কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পক্ষে থাকবেন, যাঁর ব্যাপক আন্তর্জাতিক সমর্থন রয়েছে।

৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ক্লড জোসেফ ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি শীগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। আর ৭১ বছর বয়সী নিউরোসার্জন আরিয়েল হেনরি তার স্থলাভিষিক্ত হবেন।

জোসেফ পোস্টকে জানিয়েছেন। “আমাকে যারা চেনেন, তারা সবাই জানেন যে আমি ক্ষমতা দখলে আগ্রহী নই। প্রেসিডেন্ট ময়েস আমার বন্ধু ছিলেন। আমি তার হত্যার ন্যায়বিচার দেখতে আগ্রহী”।

তবে জোসেফ ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, হাইতির নির্বাচন বিষয়ক মন্ত্রী ম্যাথিয়াস পিয়ের বলেছেন, “আলোচনা এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, জোসেফ আবার বিদেশমন্ত্রীর পদে ফিরে যাবেন।

গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ হামলায় তাঁর স্ত্রীও আহত হন।

(এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com