মোঃমনসুর আলী ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ১৮ জুলাই (রবিবার ) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ১৫৮৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরন কর হয়। এর আগে ইউনিয়নে খাদ্য উপহার ও নগদ অর্থও প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ সময় উদ্বোধন করেন ,ইউপি চেয়ারম্যান মো আইয়ুব আলী ।
এছাড়াও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ইউনিয়নের নারী ও পুরুষ সদস্য এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তি ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ । চেয়ারম্যান জানান, চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রথমে প্রত্যেকটি ওয়ার্ডে হতদরিদ্র ও কর্মহীন মানুষের নামের তালিকা তৈরি করেছি । সেই মোতাবেক আমরা চাল বিতরণ করছি।