শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বন্যায় একেবারে বিপর্যস্ত জার্মানির একাংশ চোখের নিমেষে ভেসে গেল সব

  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১১.০৭ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

বন্যায় একেবারে বিপর্যস্ত জার্মানির একাংশ। চোখের নিমেষে ভেসে গেল সব। বাড়ি, অফিস, গাড়ি। ১৫ মিনিটের মধ্যে জলের তোড়ে ভাসল এত দিনের সাজিয়ে তোলা শহর।

পেশায় স্থপতি আর্গন বেরিশা বলেন,   গোটা শহরটা মাত্র ১৫ মিনিটের মধ্যে জলের তলায় চলে যায়। আমাদের বাড়ি, গাড়ি, আমার অফিস, সব।  জলের তোড়ের দাপট এখনও সর্বত্র স্পষ্ট। কোথাও গাড়ি উল্টে পড়ে আছে, কোথাও আবার উল্টে আছে গাছ। প্রদেশের কোনও কোনও জেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা দেশের থেকে।

পশ্চিম ইউরোপ জুড়ে টানা বৃষ্টির দাপটেই এই হড়পা বানের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। ইতিমধ্যে জার্মানির প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার জন্য ১ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। ঘটনার পর জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমেইরার জানিয়েছেন, তিনি হতবাক। পাশাপাশি, মৃত ও সর্বস্ব খোয়ানো মানুষদের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

কেউই যেন বুঝে উঠতে পারছেন না, ঠিক কোথা থেকে এই বিপুল জলরাশি তেড়ে এল শহরের দিকে। স্থানীয় বাসিন্দা আনেমেরি মুলেয়ারের কথায়, কোথা থেকে এত জল এল বুঝতেই পারছি না। ভয়ানক! গর্জনের মতো শব্দ হচ্ছিল। যেন জল তেড়ে আসছিল শহরের মধ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com