সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার বানাল চিন

  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০.৫৮ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার বানাল চিন।এখন দুনিয়ার সর্বাধুনিক সুপারকম্পিউটারের যে জটিল গাণিতিক সমস্যার জট খুলতে লেগে যায় কম করে ৮ বছর, চিনা বিজ্ঞানীদের বানানো এই সুপারকম্পিউটার সেই সমস্যার সমাধান ৭০ মিনিটের মধ্যেই করে ফেলতে পারছে বলে গবেষকদের দাবি। ৬৬ কিউবিটের এই দ্রুততম সুপারকম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘জুশংসি’।

সাধারণ বা ‘ক্লাসিক্যাল’ কম্পিউটারে যেটা ‘বিটস’ সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে ‘কোয়ান্টাম বিটস’ বা ‘কিউবিটস’। রিভিউ পর্যায় পেরিয়ে গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় এখন প্রকাশের অপেক্ষায়।

গবেষণাপত্রটিতে জানানো হয়েছে গুগলের ৫৪ কিউবিটের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের জটিলতম গাণিতিক সমস্যার জট খুলতে পারদর্শী, জুশংসি তার চেয়ে ১ হাজার গুণ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছে এক ঘণ্টার একটু বেশি সময়ে, মাত্র ৭০ মিনিটে।

শুধু তা-ই নয়, কোনও একটি সমস্যার জট অনেক দ্রুত গতিতে খুলে ফেলার পাশাপাশি, একই সঙ্গে বহু সুজটিল গাণিতিক সমস্যার সমাধানেও জুশংসি পারদর্শিতা অনেক গুণ কম সময়ে দেখাতে পেরেছে বলে গবেষকরা জানিয়েছেন।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ পিটার নাইট বলেছেন, মানতেই হবে, গবেষকরা অসাধ্যসাধন করেছেন। এত তাড়াতাড়ি এমন দ্রুত সুপারকম্পিউটার আমরা বানিয়ে ফেলতে পারব বলে আমার অন্তত আশা ছিল না। এই উদ্ভাবন জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞানে তো বটেই সাধারণ মানুষেরও কাজে লাগতে শুরু করবে হয়তো আর কয়েক বছর পর থেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com