শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতীয় চিত্রসাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি তালিবানের

  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০.৪৪ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

ভারতীয় চিত্রসাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে তালিবান দাবি করল, তাদেরই গুলিতেই যে দানিশ সিদ্দিকির মৃত্যু হয়েছে, তা স্পষ্ট বলে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার রাতে কন্দহরের স্পিন বোল্দাক এলাকায় তালিবান ও আফগান বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন ৩৮ বছর বয়সি দানিশ।

রয়টার্সের এই সাংবাদিক গত দু’সপ্তাহ ধরে আফগান সেনার বিশেষ কম্যান্ডো বাহিনীর সঙ্গে ঘুরে ঘুরে যুদ্ধ পরিস্থিতির খবর ও ছবি পাঠাচ্ছিলেন। দানিশ নিহত হওয়ার পরে তাঁর দেহ কিছু ক্ষণ তালিবানের হেফাজতে ছিল। শুক্রবার বিকেলে তারা দানিশের দেহ রেড ক্রসের হাতে তুলে দেয়।

তালিবানের মুখপাত্র জ়বিউল্লা মুজাহিদ আজ বলেছেন, ‘‘ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে আমরা আন্তরিক দুঃখিত। যে সব এলাকায় লড়াই চলছে, সেখানে যদি কোনও সাংবাদিক থাকেন তা বলে আমাদের সে সম্পর্কে জানানো উচিত। দানিশের বিষয়ে আমাদের কিছু বলা হয়নি।

আমাদের যদি আগে থেকে জানানো হয় যে, সংঘর্ষের এলাকায় কোনও সাংবাদিক রয়েছেন, তা হলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।’’ একই সঙ্গে তালিবান মুখপাত্রের দাবি, ‘‘কার গুলিতে সাংবাদিকের মৃত্যু হয়েছে, তা কিন্তু স্পষ্ট নয়। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, এখনও বোঝা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com