শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চীনকে বার্তা দিতেই মার্কিন বিমান বাহিনী পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধবিমান পাঠাবে

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৬.৩১ পিএম
  • ৬৪৮ বার পড়া হয়েছে

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তত দুই ডজন এফ-২২ জঙ্গিবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনকে বার্তা দিতেই চলতি মাসে মার্কিন বিমান বাহিনী এসব যুদ্ধবিমান পাঠাবে। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে যখন বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা চলছে তখন রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গিবিমান পূর্ব এশিয়ায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যম সিএনএন হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের বরাত দিয়ে জানিয়েছে, চলতি মাসে হাওয়াই ও আলাস্কা থেকে আনুমানিক ২৫টি এফ-২২ যুদ্ধবিমান গুয়াম ও তিনিয়ান দ্বীপে মোতায়েন করা হবে। আসন্ন অপারেশন প্যাসিফিক আয়রন-২০২১ মহড়ায় অংশ নেবে এসব যুদ্ধবিমান।

প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল কেন উইলসবাখ জানিয়েছেন, এর আগে আমরা কখনো আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে একসঙ্গে এত বেশি সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করিনি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক এফ-২২ মোতায়েন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত চীনকে সতর্কবার্তা দিতে চায়। বিশেষ করে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের মালিকানা এবং তাইওয়ান ইস্যুতে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এসব যুদ্ধবিমান পাঠিয়ে বেইজিংকে সুস্পষ্ট বার্তা দিতে চায় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কার্ল শুস্টার দেশটির গণমাধ্যম সিএনএনকে বলেন, প্যাসিফিক এয়ার ফোর্স মূলত বেইজিংকে এ বার্তাই দিতে চায় যে, যুক্তরাষ্ট্র চাইলে স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করতে পারে। যেখানে চীনের পঞ্চম প্রজন্মের মোট যুদ্ধবিমানের সংখ্যাও এত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com