শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পশ্চিম জার্মানি ও বেলজিয়ামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৬৮

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ১.৫৬ পিএম
  • ৭৪০ বার পড়া হয়েছে

পশ্চিম জার্মানি ও বেলজিয়ামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এখন ১৬৮।শনিবার স্ফীত নদীর জল ও বন্যায় বহু ঘরবাড়ি ধ্বংস প্রাপ্ত হয় এবং পথঘাট উপড়ে পরে এবং বিদ্যুত লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।জার্মানির অর্ধ শতাব্দীর বেশি সময়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে, বন্যায় ১৬৮ জনের মৃত্যু হয়েছে । পুলিশের হিসাব অনুযায়ী মৃতদের মধ্যে রয়েছেন, দক্ষিণাঞ্চলীয় কোলনে’র আহারউইলার শহরের ৯৮জন।

শত শত বানভাসি লোক এখনো নিখোঁজ রয়েছেন। পানির মাত্রা বৃদ্ধি পাওয়ায় তাদের কাছে পৌঁছানো সম্ভবপর হয়নি এবং বহু এলাকায় যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।ব্যাড নেউএনহার অঞ্চলের একজন ওয়াইন দোকানের মালিক অশ্রুস্বজল চোখে বলেন, “সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিছুই আর আপনি চিনতে পারবেন না।

জার্মানির প্রেসিডেন্ট, ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ের নর্থ রাইন-ওয়েস্টফালিয়া সফর করেন,যেখানে দুর্যোগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন,  যারা বন্ধুবান্ধব, পরিবার-পরিজন ও পরিচিতদের হারিয়েছেন, তাদের দুঃখে আমরা মর্মাহত।
ওদিকে, শুক্রবার কোলনের কাছে ওয়েসেনবার্গ শহরে একটি বাঁধ ভেঙে গেলে, ৭০০জন এলাকাবাসীকে উদ্ধার করা হয়।
(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com