বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ইয়াবা পরিবহনের সময় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৬.২৭ পিএম
  • ৭৫৯ বার পড়া হয়েছে

রাজধানীতে বিলাসবহুল গাড়িতে ইয়াবা পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জুনায়েদ খন্দকার ওরফে অনিক (২৩) ও মোঃ মাহবুবুর রহমান (২৫)।  গত ২২ ডিসেম্বর ১৭.৫০টায় রাজধানীর দক্ষিণখান থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের সময় তাদের নিকট হতে ১৪০৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা মাপার কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক মেশিন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ল্যান্ড ক্রসার জিপ জব্দ করা হয়।

গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র বিলাসবহুল গাড়িতে ইয়াবা পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় ২২ ডিসেম্বর বিকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ল্যান্ড ক্রসার জিপ তল্লাশী করে ১৪০৫০ পিস ইয়াবাসহ জুনায়েদ ও মাহবুবর কে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো জানান, ধৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রি করে। সেক্ষেত্রে তারা কালো রংয়ের স্কচটেপ দিয়ে ইয়াবাগুলি পোটলা করে জব্দকৃত গাড়ির বডির ভিতরে বিশেষভাবে লুকিয়ে ঢাকায় নিয়ে আসে।এ সংক্রান্তে রাজধানীর দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com