শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সৌদি আরবে নামাজের সময় দোকানপাট খোলা রাখা যাবে নির্দেশনা জারি

  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৬.২১ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

সৌদি আরবে এখন থেকে নামাজের সময় দোকানপাট খোলা রাখা যাবে বলে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজের সময় কমপক্ষে আধাঘণ্টা দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে জারি ছিল। সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি খাতকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও আধুনিক হতে পারে এবং রাষ্ট্রকে যাতে শুধু তেল উৎপাদনকেন্দ্রিক অর্থনীতির মুখোমুখি না হতে হয়।

পাঁচবার নামাজের সময় দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা রাখার এমন সিদ্ধান্ত দিয়েছে কাউন্সিল অব সৌদি চেম্বার্স। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা একটি কঠোর নিয়মকে সহজ করা হলো। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা ও রাতের নামাজের সময় এটি কার্যকর থাকবে।

অফিসিয়াল বিজনেস ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে- ভিড়, জমায়েত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিরোধমূলক ব্যবস্থার অধীনেই নতুন নির্দেশনা জারি থাকবে। স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখেই দোকান মালিকরা ২৪ ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তারা সাড়া দেয়নি।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সামাজিক ও অর্থনৈতিক অনেক বিধিনিষেধ সহজ করে দিয়েছেন। সৌদিতে আমূল সংস্কারের অংশ হিসেবে তিনি উদারপন্থা অবলম্বন করছেন। এসবের মধ্যে রয়েছে মোরালিটি পুলিশের ক্ষমতা কমিয়ে দেওয়া, সিনেমায় বিধিনিষেধ তুলে দেওয়া এবং নারীদের গাড়ি চালনার দ্বার খুলে দেওয়া ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com