বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মিরপুর থেকে মুক্তিপণ আদায়কারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৬.১৮ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা বিভাগ।গ্রেফতারকৃতরা হলেন-খন্দকার মোঃ খালিদ ওরফে রোমিও, খন্দকার শাহিদুর রহমান কালু, মোঃ জালাল ‍উদ্দিন ওরফে সানি, গাজী ইমরান-উল হোসেন ওরফে রাহাত ও মোঃ আসাদুজ্জামান ওরফে তাপস। এসময় তাদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং মুক্তিপণের এক লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

২২ ডিসেম্বর, ২০১৯ রাজধানীল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, অপহরণকারী একটি চক্র ২০ নভেম্বর  দুপুর ১ টায় মিরপুর বাংলা কলেজের সামনে থেকে রায়হান নামক এক ছাত্রকে অপহরণ করেন। অপহরণ করার পর ঐ চক্রের সদস্যরা রায়হানের হাতে ইয়াবা দিয়ে ছবি তোলে। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভিকটিম ও তার বাবাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। মান সম্মানের ভয়ে ভিকটিম তার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপণ এনে অপহরণকারীদেরকে দেয়।টাকা পেয়ে অপহরণকারীরা রায়হানকে মুক্তি দেয়। এঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে মিরপুর মডেল থানায় ১৮ ডিসেম্বর একটি মামলা রুজু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com