পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটছে শহর ও কর্মস্থলের মানুষ। মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষেরভির । আজ সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা শিমুলিয়াঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে।সকাল থেকে ফেরিঘাটে যানবাহন আর লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে।
লঞ্চঘাটে সকাল থেকেই যাত্রীদের গাদাগাদি। লঞ্চে অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে চলাচল করছে। মানা হচ্ছে না লঞ্চে নির্দেশিত স্বাস্থ্যবিধি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি এবং ৮৩টি লঞ্চ সচল রয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিস শিমুলিয়া ঘাটের বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।