শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার সহিংসতার বিস্তার রোধে সেনাবাহিনী তলব

  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৭.২২ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা সরকার, তাদের কথায়, দেশজুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার সহিংসতার বিস্তার রোধে, ২৫,০০০ সেনা সদস্য উপদ্রুত এলাকায় পাঠাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন প্রেসিডেন্ট, জেকব জুমা’র কারাদণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ, গত সপ্তাহে গণ-অসন্তোষে রূপ নেয়I বিভিন্ন শহরের দোকান-পাট, শপিং মল এবং রিটেল স্টোরে লুটতরাজ চালায় হামলাকারীরা এবং ফ্যাক্টরি ও ওয়ারহাউজে অগ্নি সংযোগ করে। দাঙ্গায় বহু নিহত ও শত শত লোক আহত হয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, পুলিশ ও নিরাপত্তা সদস্যদের ওপর আস্থা হারিয়ে, জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন। আদালতের রায়ের বিরুদ্ধে অবমাননা এবং দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট জুমা’র কারাদণ্ডের পর, জুমা’র সমর্থকেরা রাস্তায় রাস্তায় বিক্ষোভে অংশ নেন।

বেকারিত্ব, বিদ্যুৎ বিভ্রাট ও কভিড ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে, প্রতিবাদ-বিক্ষোভ দ্রুত লুটতরাজে রূপ নেয়।

(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com