শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বব্যাপী করোনা টিকা দেয়ার হার বৃদ্ধি করতে হবে : ডব্লিউএইচও, রেড ক্রস

  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৭.১৭ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে সতর্ক করেছে যে সংক্রমণ ও প্রাণঘাতী প্রকরণ ঠেকাতে এখুনি বিশ্বব্যাপী করোনা টিকা দেয়ার হার বৃদ্ধি করতে হবে এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইএফআরসি বলেছে নতুন জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বেশিরভাগ দেশের কমপক্ষে তিন চতুর্থাংশ মানুষ নতুন নতুন প্রকরণের কারণে টিকা নিতে চান।

তবে, বিশ্বব্যাপী সংহতি সম্পর্কে উক্তি করা হলেও, বৈশ্বিক পরিকল্পনায় কোভিড -১৯ এর ভ্যাকসিন ন্যায় সঙ্গত ভাবে বিতরণে মারাত্মক ব্যবধান রয়েছে। বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ কমপক্ষে একটি ডোজ ভ্যাকসিন পেয়েছে। এই সংখ্যাটি স্বল্প আয়ের দেশে অনেক কম, যেখানে মাত্র ১% মানুষ একটি ডোজ পেয়েছে। এবং কিছু দেশ এখনও গণ টিকা কার্যক্রম এখনো শুরু করতে পারেনি।

একদল মানবাধিকারকর্মী মিয়ানমারের সংকটপূর্ণ করোনা পরিস্থিতি সামাল দিতে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের জন্য বিশেষ উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে বলেছে যে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে এবং জরুরীভাবে সহায়তা প্রয়োজন।

বিশেষ উপদেষ্টা পরিষদ জাতিসংঘ, দক্ষিণ পূর্ব এশিয়ান ন্যাশনেশন অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার কাছে জনগণের সহায়তা প্রদানের জন্য আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com