শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের কাশ্মিরে পশু কোরবানিতে নিষেধাজ্ঞা দেবে না প্রশাসন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৯.১৭ পিএম
  • ৯২১ বার পড়া হয়েছে

ভারতের  কাশ্মিরে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে  গরু-দুম্বা বা অন্য হালাল প্রাণী কোরবানিতে ভারত নিয়ন্ত্রিত স্থানীয় প্রশাসন কোনো বাঁধা বা নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকারের সিনিয়র কর্মকর্তা জি.এল.শর্মা।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।

প্রতিবেদনে বলা হয়, অবশ্য আগের দিনই (বৃহস্পতিবার) আইন কর্মকর্তাদের সরকারি নীতি নির্ধারকরা বলেছিলেন, আইন প্রয়োগ করে যেন গরু, বাছুর, উট এবং অন্যান্য প্রাণীদের কোরবানি বন্ধ করা হয়। একদিন পরই সিদ্ধান্ত বদল করলো তারা।

এ বিষয়ে জি.এল.শর্মা বলেন, পূর্বে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পাশাপাশি সরকার মুসলিমদের উৎসবে পশুর যথাযথ পরিবহন এবং নিষ্ঠুরতা প্রতিরোধে সচেষ্ট।

স্থানীয় নিউজ পোর্টাল দ্য কাশ্মির ওয়ালার মতে, স্থানীয় সরকারের সিনিয়র এই কর্মকর্তা আরও বলেন, প্রাণী কল্যাণ বোর্ডের আইন প্রয়োগের জন্য প্রয়োগকারী সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছিল। কারণ, সাম্প্রতিক সময়ে প্রাণীদের ওপর নিষ্ঠুরতা রোধে ব্যাপক গণহত্যা চালানো অভিযোগ উঠেছিল। তাই চিঠি পাঠানো। তবে তা কোনোভাবেই কোরবানি নিষিদ্ধের জন্য নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com