বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁর পোরশায় বিভাগীয় কমিশনার কতৃক প্রধামন্ত্রী প্রদত্ত গৃহ পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৭.৩৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আশ্রয়ন প্রকল্প-২ এর ২য় পর্যায়ে নির্মিত গৃহ পরিদর্শন এবং সেখানে পুনর্বাসিত গরিবদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহহীনদের প্রদত্ত উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর (গোপালঞ্জে) এ নির্মিত গৃহগুলি পরিদর্শনে এসে শুক্রবার দুপুরে তিনি ওই খাদ্য সামগ্রী ও ফলদ গাছের চারা বিতরণ করেন।

সরকারি সহায়তা হিসাবে সেখানে বসবাসরত ৬৭টি পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ, গুড়া ঝাল ও হলুদ এবং দুটি করে ফলদ গাছের চারা প্রদান করেন। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। পরে তিনি আশ্রয়নে নির্মিত গৃহ গুলি পরিদর্শন এবং সেখানে বসবাসরত জনগণের সাথে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন।

এসময় তিনি ইউএনও নাজমুল হামিদ রেজাকে আশ্রয়নে পুনর্বাসিতদের অসুবিধা গুলি সমাধান করার জন্য বলেন। এছাড়াও তিনি সুন্দর ভাবে গৃহ নির্মাণ ও আশ্রয়নে সকল সুযোগ সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং একটি আম গাছের চারা রোপন করেন।

এসময় নওগাঁ স্থানীয় সরকার উপপরিচালক উত্তম কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com