শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জার্মানিতে ভয়াবহ বন্যায় একটি শহর থেকেই নিখোঁজ হয়ে গেলেন ১৩০০ জন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১০.১০ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় জার্মানিতে একটি শহর থেকেই নিখোঁজ হয়ে গেলেন ১৩০০ জন। মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

যে দিকে তাকানো যায় শুধু জল আর জল। মাঝে মাঝে বাড়ির মাথাগুলো উঁকি মারছে। দেখে মনে হবে জনবসতির উপর দিয়ে নদী বয়ে গিয়েছে। কোথাও একতলা, তো কোথাও আবার দোতলা সমান জল। কোথাও আবার ঘরবাড়ি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনই ছবি উঠে আসছে পশ্চিম এবং দক্ষিণ জার্মানিতে।

গত কয়েক দিন ধরে পশ্চিম এবং দক্ষিণ জার্মানিতে প্রবল বৃষ্টি চলছে। সেই বৃষ্টির জেরে জার্মানির পশ্চিম এবং দক্ষিণ ভাগে এলাকাগুলিতে বানের সৃষ্টি হয়। আচমকাই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাইনল্যান্ড-প্যালাটিনেটে। শুধু ওই অঞ্চলেই ১৩০০ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন বলে ধারণা স্থানীয় প্রশাসনের। জার্মানির আবহাওয়া দফতরের এক মুখপাত্র অ্যান্ড্রিয়াস ফ্রেডরিক জানান, বেশ কিছু জায়গায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা গত ১০০ বছরেও হয়নি।

পশ্চিম জার্মানির বেনেলাক্স অঞ্চল, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ওই সব অঞ্চলে কোথাও ১৫০ মিলিমিটার, কোথাও আবার ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুধু জার্মানি নয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও। সে দেশের দক্ষিণ ভাগের ওয়ালোনিয়ায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওয়ালোনিয়া বেলজিয়াম-জর্মানির সীমান্ত লাগোয়া। জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেটও সীমান্ত এলাকায় হওয়ায় সেখানে বন্যার প্রভাব পড়েছে ওয়ালোনিয়ায়।

বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নেদারল্যান্ডসেও। বৃষ্টির জেরে মিউসে নদীর জল বাড়তে শুরু করায় মাসট্রিচ শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com