শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জম্মু-কাশ্মীরের শ্রীনগর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১০.০০ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরের শ্রীনগর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত । ডানমারের আলমদার কলোনি এলাকায় গুলির লড়াইয়ে নিহত জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিসের আইডি বিজয় কুমার জানান,নিহত দুই জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য।

জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে, বৃহস্পতিবার রাত থেকে শ্রীনগরের ডানমারের আলমদার এলাকায় সার্চ অপারেশনে নামে সেনা ও পুলিস। সূত্রের খবর, হঠাৎ করে বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরা। দীর্ঘ গুলির লড়াইয়ে নিহত হয় দুই লস্কর জঙ্গি। গতকাল জম্মু-কাশ্মীর পুলিসের তরফে বান্দিপোড়ায় একটি জঙ্গি মডিউলেরও পর্দা ফাঁস করা হয়। গ্রেফতার হয় লস্কর-ই-তইবার তিন সদস্য। ধৃতেদর কাছ থেকে প্রচুর বন্দুক-কার্তুজ, ভুয়ো সিম কার্ড উদ্ধার হয়।

জম্মু-কাশ্মীর নিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জম্মুর বিমানসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, পুলিস কর্মীকে খুন, একাধিক সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি এবং সেনা-জঙ্গি গুলির লড়াই। করোনা পরিস্থিতিতেও দেশকে উত্তপ্ত করে তুলতে কোনও কসুর করছে না জঙ্গি সংগঠনগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com