শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

প্রায় ২০,০০০ আফগান দোভাষী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৯.৪৭ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, আফগানিস্তানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সহায়তাকারী প্রায় ২০,০০০ আফগান দোভাষী তালেবান বিদ্রোহীদের প্রতিশোধের আশঙ্কার প্রেক্ষিতে সে দেশ থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রে আসার জন্য আবেদন করেছে। প্রেস সচিব জেন সাকি সাংবাদিকদের বলেন,  প্রায় ২০,০০০ আফগান দোভাষী আবেদন করেছে।

তিনি আরও বলেন যে ঐ দোভাষীরা সকলেই সামরিক বা অন্যান্য দপ্তরের জন্য অনুবাদকের কাজ করতেন যারা এখন তালেবানদের লক্ষ্যবস্তু।

তবে, অনুবাদকদের পরিবারের ঠিক কতজন সদস্যকে অনুমতি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি সাকি।তবে পরিবারগুলির আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে। কোন কোন হিসেব অনুযায়ী, প্রায় এক লক্ষ লোককে অনুমতি দেয়া হতে পারে।

কর্মকর্তারা বলছেন, এই মাসেই তাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।

যারা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ অভিবাসী ভিসা (এসআইভির) জন্য আবেদন করেছেন তাদেরকে সরিয়ে আনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com