শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামীকাল বিকাল থেকে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস চলবে

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৮.৪১ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১ খ্রিঃ) বিকাল থেকে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস চলবে।
পুলিশ হেডকোয়ার্টার্স/রাজারবাগ পুলিশ লাইন্স/পিওএম মিরপুর হতে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টায় সকল বিভাগীয় শহরের উদ্দেশে একযোগে এই সার্ভিসের বাসগুলো ছেড়ে যাবে। প্রতি শনিবার দুপুর ২ টায় এই বাসগুলো আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে। বাংলাদেশ পুলিশের সকল সদস্য ও তাদের পরিবাবের সদস্যগণ হ্রাসকৃত ভাড়ায় এই বাস সার্ভিসের সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
যেসব রুটে চলবে পুলিশ বাসঃ

চট্টগ্রামঃ সাইনবোর্ড লিংক রোড (নারায়ণগঞ্জ)- ক্যান্টনমেন্ট সিলেট রোড (কুমিল্লা)- মহিপাল(ফেনী)- দামপাড়া পুলিশ লাইন, চট্টগ্রাম।

সিলেটঃ সাইনবোর্ড লিংক রোড (নারায়ণগঞ্জ)- ঢাকা সিলেট হাইওয়ে(পুলিশ লাইন্স নরসিংদী)-ভৈরব বাসস্ট্যান্ড (কিশোরগঞ্জ)- বিশ্ব রোড (ব্রাহ্মণবাড়ীয়া)- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), পুলিশ লাইন্স সিলেট।

খুলনাঃ পোস্তগোলা ব্রীজ (নারায়ণগঞ্জ)-মাওয়া (মুন্সিগঞ্জ)-ভাংগা (ফরিদপুর/মাদারীপুর)-ভাটিয়াপাড়া (গোপালগঞ্জ)-পুলিশ লাইন্স, গোপালগঞ্জ- কাটাখালী মোড় (বাগেরহাট)- পুলিশ লাইন্স খুলনা।

রাজশাহীঃ নবীনগর (ঢাকা)- বাইপাইল(ঢাকা)-চন্দ্রা (গাজীপুর)-এ্যালেঙ্গা (টাঙ্গাইল)-কড্ডার মোড় (সিরাজগঞ্জ)- ফুড ভিলেজ(সিরাজগঞ্জ)- বনপাড়া (নাটোর)-বানেশ্বর (রাজশাহী)- পুলিশ লাইন্স রাজশাহী

রংপুরঃ নবীনগর (ঢাকা)-বাইপাইল (ঢাকা)-চন্দ্রা (গাজীপুর)-এ্যালেঙ্গা (টাঙ্গাইল)- কড্ডার মোড় (সিরাজগঞ্জ)- ফুড ভিলেজ(সিরাজগঞ্জ)-শেরপুর (বগুড়া)-মহাস্থানগড়(বগুড়া)-পলাশবাড়ী (গাইবান্ধা)-পুলিশ লাইন্স রংপুর।

বরিশালঃ পোস্তগোলা ব্রীজ (নারায়ণগঞ্জ)-মাওয়া (মুন্সিগঞ্জ)-ভাংগা(ফরিদপুর, মাদারীপুর)-পুলিশ লাইন বরিশাল।

ময়মনসিংহঃ উত্তরা এপিবিএন-গাজীপুর চৌরাস্তা-পুলিশ লাইন্স ময়মনসিংহ।

সিট বুকিং, টিকেটসহ বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে 01320001740 ও 01516171279 নম্বরে।

গত ৩ জুন, ২০২১ বিকেল থেকে বাংলাদেশ পুলিশ সদস্যদের কল্যাণার্থে ঢাকা-খুলনা রুটে হ্রাসকৃত ভাড়ায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছিল।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের বছর পূর্তিতে পুলিশ সদস্যদের কল্যাণার্থে রাজধানী ঢাকা থেকে সকল বিভাগীয় শহর পর্যন্ত এই বাস সার্ভিসটি চালু করার উদ্যোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com