সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণের প্রাণ হারিয়েছেন ১৩ জন,

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৬.০৫ পিএম
  • ৭৯৩ বার পড়া হয়েছে

পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা উত্তর-পশ্চিম পাকিস্তানে। বুধবার একটি বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জন চিনা নাগরিক-সহ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ জন, সে দেশের সরকারি আধিকারিক সূত্রে খবর। এই ঘটনার তীব্র নিন্দা করেছে চিন। পাশাপাশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে চিনের পক্ষ থেকে।

বাস বিস্ফোরণের ঘটনায় নিহত নাগরিকেরা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার। পাকিস্তানের উচ্চ কোহিস্তানের কাছে ডাসু বাঁধ প্রকল্পের যে কাজ চলছে, সেখানেই যাচ্ছিলেন তাঁরা। পথেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক সরকারি আধিকারিক জানান, এই ঘটনায় ২৮ জন চিনা নাগরিক আহত হয়েছেন।

ন’জন চিনা নাগরিকের পাশাপাশি দু’জন পাকিস্তানি সেনা ও দু’জন স্থানীয়ের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিখোঁজ এক চিনা নাগরিক এবং এক পাক সেনা। বিস্ফোরণের ধরন নিয়ে এখনও কিছু জানা যায়নি বলে জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ার ইনস্পেক্টর জেনারেল মোয়াজ্জাম জাহ আনসারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com