শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৫.৩৬ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। বুধবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ও সহকারী কমিশনার(ভুমি) ব্যারিষ্টার সজিব আহমেদের নেতৃত্বে ভাঙ্গা বাজার,উপজেলার মালীগ্রাম,কাউলীবেড়া বাজারসহ পাশর্^বর্তী বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। গত ২/৩ দিন যাবৎ লকডাউন উপেক্ষা করে বিভিন্ন জায়গায় বেশ কিছু বিপনী বিতান খোলা রাখা এবং সড়কে যানবাহন চলাচল করায় ঢিলেঢালাভাবে চলে লকডাউন।

প্রশাসনের লোকজন এলে তাৎক্ষনিক বিপনী বিতানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আবার তারা চলে গেলেই যথারীতি কার্যক্রম চালিয়ে যায়। এ যেন লুকোচুরি খেলা। পরে সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্যাপক অভিযানের মুখে মুহুর্তেই বিপনীবিতানসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে সরে পড়ে। অপরদিকে সড়কে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সড়কে চলাচলকারী অটোরিক্সা,ভ্যান সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বেশ কয়েকটি বিপনীবিতান ও যানবাহনকে আটক করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন,আগামিকাল থেকে লগডাইন শিথিল করা হচ্ছে কিছু দিনের জন্য,তারপরও আমরা চেস্টা করব হাট-বাজারে লোকসমাগম নিয়ন্ত্রন করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com