শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

৬টি দেশের বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৪.০৭ পিএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

গণহত্যা ও নৃশংসতা প্রতিরোধ সম্পর্কিত বার্ষিক রিপোর্টের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র, ৬টি দেশ, যেমন মিয়ানমার বা বার্মা, চীন, ইথিওপিয়া, ইরাক, সিরিয়া ও দক্ষিণ সুদানে গণহত্যা ও নৃশংসতার অভিযোগ এনেছে। রিপোর্টে যুক্তরাষ্ট্র কি করে আর্থিক, কূটনৈতিক ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ কোরে তা থামাতে চেষ্টা করছে, তার বিবরণ তুলে ধরা হয়।

পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেন সোমবার, এই বার্ষিক রিপোর্টটি প্রকাশ করেনI তিনি বলেন, এ বছর রিপোর্টে বার্মা, ইথিওপিয়া, চীন ও সিরিয়াসহ বিশেষ কয়েকটি দেশের নৃশংসতার সরাসরি বিবরণ তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র নীতিতে এসব দেশগুলি এখন আমাদের জন্য এক ধরণের কঠিন চ্যালেঞ্জ।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, আমরা আমাদের আয়ত্তে থাকা কূটনীতি,বিদেশী সহায়তা, তথ্য সংগ্রহ মিশনের তদন্ত, আর্থিক সহায়তা ও প্রয়োগ, সমন্বিত আন্তর্জাতিক চাপ ও জবাবসহ সব ধরণের পন্থা ব্যবহার করবো।

জানুয়ারী মাসে মি. ব্লিঙ্কেন স্বীকার করেন যে, চীন, শিনজিয়াং প্রদেশে উইঘুরসদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর, যেসব চীনা কর্মকর্তা মুসলমান সংখ্যালঘুদের আটক ও অত্যাচার অব্যাহত রেখেছে, তাদের বিরুদ্ধে ভিসা প্রদান সীমিত করে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও কানাডা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, দুজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কতিপয় বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় গণহত্যার প্রতিরোধ শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটা এক ধরণের বাধ্যবাধকতাও।

(রয়টার্স) (এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com