শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পশুর হাট বন্ধ করে মানুষ বাঁচান : মোমিন মেহেদী  

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮.৪৪ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কিছু দলীয় নেতাকর্মী-মন্ত্রী-এমপি-আমলাদের স্বার্থরক্ষার কথা না ভেবে পশুর হাট বন্ধ করে মানুষ বাঁচান। তাছাড়া ইসলাম ধর্মমতে জান বাঁচানো ফরজ, আর কোরবানী ওয়াজিব; এই ওয়াজিব আদায় করতে গিয়ে কোটি কোটি মানুষকে কেন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? কি লাভ বাংলাদেশের মানুষকে খাদ্যে মেরে? একেতো তাদেরকে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে আপনার সরকার তার উপর অপরিকল্পিত সিন্ধান্ত নেয়া বন্ধ করুন।

১৩ জুলাই বিকেল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ‘কোরবানী নাকি করোনা থেকে রক্ষা?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লিলি চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, কোরবানীর পশুর হাটের চেয়ে আমজনতার বেশি প্রয়োজন খাদ্য নিরাপত্তা। তা যেন নিশ্চিত করা যায়, সে কথা ভেবে পদক্ষেপ নিন। নতুন করে গরিব হওয়ায় প্রায় সাড়ে ৪ কোটি মানুষের ঘরে কমপক্ষে ৫০ হাজার টাকা রাষ্ট্রিয় ঈদউপহার পৌছে দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com