শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে নিহত ১ আহত-৩

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮.৪২ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে মিলন বালা পাল (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় গোবিন্দ পাল (৫৫),স্ত্রী সন্ধ্যা রাণী(৪৫) ও গোবিন্দের ভাই আনন্দ পাল (৬০) নামে তিনজন আহত হয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে। এঘটনায় রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোবিন্দ পালের
বড় ভাই আনন্দ পাল জানান,সম্প্রতি তারা একটি নতুন বাসা নির্মান করেছেন।

গত দুই দিন আগে তারা পুরাতন বাসা ছেরে নতুন বাসায় ওঠেছেন। বাসার সমস্ত কাজ শেষ করতে না পারায় মেইন গেটের মধ্য দিয়ে ঘর থেকে বিদ্যুতের তার টেনে আঙ্গিনার মধ্যে বসানো মটরে সংযোগ নিয়েছেন। এতে কেচি গেট আটকানোর সময় তার কেটে গিয়ে পুরো দরজা বিদ্যুতায়িত হয়ে পরে।

এদিন সকাল অনুমান সাড়ে ৫টা নাগাদ
গোবিন্দ ঘুম থেকে ওঠে অসাবধানতা বসত মেইন গেট খোলার সময় বিদ্যুৎ স্পর্শে গোবিন্দ পাল পরে যায়। দেখতে পেয়ে গোবিন্দের স্ত্রী সন্ধ্যা রাণী এগিয়ে এসে দরজায় হাত দিলে সেও ছিটকে পরে যায়। এসময় গোবিন্দের শ্বাশুড়ী মিলন বালা এসে দরজায় হাত দিলে ছিটকে পরে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

এসময় গোবিন্দ পালের বড় ভাই আনন্দ পাল ছুটে আসলে দরজায় হাত স্পর্শ করতেই তিনিও ছিটকে পরে আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনা তদন্ত করে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com