সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সিটি নির্বাচনে নৌকার মনোনয়ন পত্র বিক্রি ২৫ ডিসেম্বর থেকে

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ১০.৩১ পিএম
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন রাজধানীর  দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে আগামী ২৫ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান করা হয়েছে।আবেদন ফরম ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে জমা দেওয়ার অনুরাধ করা হয়েছে।

মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনােনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ২৮ তারিখে মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মনোনয়ন চুড়ান্ত হবে।

এই দুই সিটি করপোরেশনে বর্তমানে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীরা রয়েছেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে রয়েছেন সাঈদ খোকন, উত্তরে মেয়র পদে রয়েছেন আতিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com