শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দেবীদ্বারে পৃথক দূর্ঘটনায় নিহত ৪; আহত- ২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৭.৩০ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক পৃথক দূর্ঘটনায় নিহত ৪; আহত- ২ এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকায় ট্রাকের চাপায় অটোরিক্সার ৫ যাত্রীর ৩জন নিহত ও ২জন মারাত্মক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা দেড়টায় অপর এক সড়ক দূর্ঘটনায় একই সড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় থোল্লা গ্রামের অটোচালক সোহেল’র শিশুপুত্র নিরব(৮) পিষ্ট হলে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

প্রথম দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা- সড়কের দেবীদ্বার চরবাকর এলাকার অটোব্রিক্স ফিল্ডের সামনে দূর্ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৩৪০০) ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকী ৩জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কুমেক হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত; বাচ্চুমিয়ার পুত্র আবুল কালাম(৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার(৩০) ও ছালিয়াকান্দি গ্রামের পিতা অজ্ঞাত, বাবুল মিয়া(৪০)। আহতরা হলেন, কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলাম’র ছেলে আজিজুল হক (১০) ও অটো রিক্সা চালক লিটন মিয়া, সে মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মৃত; বাচ্চু মিয়ার ছেলে।

নিহত আবুল কালাম’র ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় বাসায় বাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন, পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন। আমার তালতো ভাই অটোচালক লিটন, লিটনের স্ত্রি কামরুন্নাহার, লিটনের আত্মীয় আজিজুল হক, বন্ধু বাবুল মিয়া সহ বাড়িতে আসার পথে ওই দূঘটনায় পড়েন। এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ পৃথক দু’টি সড়ক দূর্ঘটনার ৪জন নিহত ও ২জন আহত হওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, হঠাৎ সড়কে চাপ পড়েছে। ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রীজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সমস্ত পরিবহন পারপার হচ্ছে। দূর্ঘটনায় কবলিত দু’টি টাক ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com