শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেয়ার বিষয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১২.১০ পিএম
  • ৭২৯ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেয়ার বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন এখনই করা ঠিক হবে না বলে সংস্থাটি সতর্ক করেছে।

সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন গতকাল সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ভালো-মন্দ দিক নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। তাই এ ধরনের সিদ্ধান্ত বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করবে। এটা বিশৃঙ্খলারও সৃষ্টি করতে পারে।

থাইল্যান্ড দুই টিকার ডোজ মিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। এরপরই এই সতর্কবার্তা দিল ডব্লিউএইচও।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস আদহানোম গেব্রেসিয়াস বলেছেন, কিছু দেশ টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। এটা ঠিক নয়। কারণ এখনও বহু দেশ টিকাই পাচ্ছে না। সেখানে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলছে। -রয়টার্স ও আলজাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com