শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে বজ্রপাতের প্রাণ হারালেন ৬৮ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১০.১০ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

ভারতে বজ্রপাতের জেরে প্রাণ হারালেন একাধিক মানুষ।  রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে রবিবার বাজ পড়ে  মৃত ৬৮ জন। যাদের মধ্যে ৪১ জনই মারা গিয়েছেন কেবল উত্তরপ্রদেশে । মধ্যপ্রদেশে  ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। রাজস্থানে মারা গিয়েছেন ২০ জন। এদের মধ্যে কোটা ও ঢোলপুর থেকে ৭ জন শিশুও রয়েছে। প্রায় ১০ জনেরও বেশি মানুষ আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ব্যাপক বৃষ্টির সঙ্গে বাজ পড়ে মারা গিয়েছেন ১৪ জন। কানপুর ও ফতেপুরে মারা গিয়েছেন ৫ জন। কৌশাম্বীতে চারজন, ফিরোজাবাদে ৩ জন এবং উন্নাও,হামিরপুর ও শোনভদ্রে ১ জন করে মৃত্যুর খবর মিলেছে।

এছাড়াও কানপুর নগরে ২ জন, প্রতাপগড় ও মির্জাপুরে বজ্রপাতে মারা গিয়েছেন ২ জন। রাজস্থানে পুলিস ও এসডিআরএফের টিমকে উদ্ধারকার্যে  দেখা গিয়েছে।

গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জাতীয় ত্রাণ তহবিল থেকে বাজ বিপর্যয়ে নিহতদের জন্য ২ লক্ষ টাকা ও তিন রাজ্যে বজ্রপাতে আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com