সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে সেনাবাহিনীর হামলা বৃদ্ধি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৯.২৯ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

থাইল্যান্ড ভিত্তিক স্বেচ্ছাসেবী সহায়তাকারী গ্ৰুপের প্রধান, মিয়ানমারের অভ্যন্তর থেকে জানান, মিয়ানমার সামরিক বাহিনী চীন ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।

পূর্বাঞ্চলীয় কায়িন রাজ্য থেকে শুক্রবার স্যাটেলাইট ফোন মারফত FREE BURMA RANGERS ‘র প্রধান, ডেভিড ইউব্যাংক ভয়েস অব আমেরিকাকে জানান, পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুথানের পর, সেনাবাহিনী শুধু শহরের প্রতিবাদকারীদের বিরুদ্ধে নয়, সীমান্ত এলাকায়ও হামলা বৃদ্ধি করেছে।

জাতিসংঘ, গত মাসে জানায় যে, সামরিক অভ্যুথান-পরবর্তী সহিংসতায় প্রায় আড়াই লক্ষ জনগণ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং আগামী মাসগুলিতে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার ঝুঁকিতে থাকবেন।

ইউব্যাংক’র FREE BURMA RANGERS সংস্থা, মিয়ানমারের সংঘাতপীড়িত জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু জনগণের কাছে চিকিৎসা সামগ্রী, বিভিন্ন সরবরাহ থেকে শুরু করে চাল ও স্কুলের বই সরবরাহ করে থাকে।
(রয়টার্স) (এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com