সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

মিয়ানমারের আদালতে অং সান সু চির ফৌজদারি শুনানি পুনরায় শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৯.২২ এএম
  • ৬৩৩ বার পড়া হয়েছে

সোমবার রাজধানী নেইপিডোর একটি আদালত কক্ষে দুর্নীতি সম্পর্কিত অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেতা অং সান সু চির নতুন দফা শুনানি হয়েছে।

সু চি’র আইনজীবী খিন মাং জাও ভয়েস অফ আমেরিকার বার্মিজ সার্ভিসকে বলেছেন যে, সু চি দেশের প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ও রফতানি-আমদানি বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক শুনানির মুখোমুখি হয়েছেন।

তিনি আরো বলেন, চূড়ান্ত শুনানির জেরার সময় জানা যায় যে সেনা অফিসার সু চি-র বাড়িতে অভিযান চালিয়েছিল, সে সময় ঐ অফিসারের কাছে তল্লাশী চালানোর কোনও ওয়ারেন্ট ছিল না। সে সময় নেইপিডোতে তার বাড়ির তল্লাশিতে অনিবন্ধিত এবং অবৈধভাবে আমদানিকৃত ছয়টি রেডিও ওয়াকি-টকি পাওয়া গেছে বলে বলা হয়। তাছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্তেরও শুনানী অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com