শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৮.১০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আজ থেকে সারাদেশে চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।  আগামীকাল মঙ্গলবার থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় যুক্তরাষ্ট্রের মডার্নার টিকাদান কার্যক্রম শুরু হবে।  স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, বর্তমানে ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা মঙ্গলবার থেকে ঢাকা ছাড়াও দেশের আরও ১১টি সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। টিকা নিতে তাদের আর ঢাকায় আসতে হবে না। প্রবাসী কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন।

অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ গ্রহণের পর যারা এখনও দ্বিতীয় ডোজ পাননি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। চলতি জুলাই অথবা আগামী আগস্ট মাসে অক্সফোর্ডের টিকা আসতে পারে।

টিকা গ্রহণের কেন্দ্র পরিবর্তনের সুযোগ বন্ধ করার কথা জানিয়ে ডা. শামসুল হক বলেন, যে কেন্দ্রে নিবন্ধন করা হয়েছে, সেই কেন্দ্র থেকে মোবাইল ফোনে এসএমএস যাবে। এর পরই টিকা গ্রহণের সুযোগ মিলবে। টিকার নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ৩৫ বছরের ওপরে যে কোনো নাগরিক নিবন্ধন করতে পারবেন। নির্দিষ্ট দিনের আগে অথবা পরে টিকা নিতে চেষ্টা করলে বড় সমস্যা হবে। কারণ টিকা গ্রহণকারীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যভান্ডারে যাবে না। আর তথ্যভান্ডারে না গেলে দ্বিতীয় ডোজ এবং টিকার সার্টিফিকেট পেতে সমস্যা হবে। জরুরি এ বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com