শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামী ১৭ জুলাই থেকে ঢাকা দক্ষিনের কোরবানির হাট শুরু

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৬.৪৪ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

এর আগে, শুক্রবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করেছে।

এই তিনটি পশুর হাট হলো- ১. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। ২. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। ৩ শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের তিন পর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত হয়।

ঈদুল-আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনা-বেচা করা যাবে। স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্তাবলী মানার সাপেক্ষে অস্থায়ী দশ পশুরহাট ইজারাপ্রাপ্তদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com